স্বর্ণপদক জিতে ফিরলেন নাবিয়ুন-শিহাব

স্বর্ণপদক জিতে ফিরলেন নাবিয়ুন-শিহাব

চীনে জোড়া স্বর্ণ জয়ী নাবীয়ুন ইসলাম এবং জোড়া রুপাজয়ী স্কেটার আতাহার শিহাবসহ ১০ সদস্যের স্কেটিং দল গতকাল দেশে ফিরেছে। ফেডারেশনের সভাপতি ড. কামরুজ্জামান কায়সারসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

গত রোববার জিনজিয়াং রাজ্যের কারামাই শহরে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে ৫০০ মিটার স্পিড রেসে এবং এক হাজার মিটার স্প্রিন্ট রেসে জোড়া স্বর্ণ জেতেন নাবীয়ুন ইসলাম। পাশাপাশি জোড়া রুপা জেতেন আতাহার শিহাব।

বিজ্ঞাপন

দেশের স্কেটিংয়ে ৩০ বছরের ইতিহাসে এটাই সেরা সাফল্য। গত ৮ অক্টোবর বাংলাদেশ দল চীনের উদ্দেশে রওনা হয়। দলের খেলোয়াড়রা হলেনÑআকিফ হামিদ, মুনজির আফনান বিশ্বাস, আতাহার শিহাব, জারিফ আহমেদ সরকার, ফালিশা রুজবেহ, আফরাজ বিন আরিফ এবং নাবীয়ুন ইসলাম। কোচ হিসেবে দায়িত্বপালন করেন আশরাফুল আলম মাসুম এবং কর্মকর্তা হিসেবে ছিলেন রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন