আকরামকে ছাড়িয়ে শীর্ষে বুমরাহ

আকরামকে ছাড়িয়ে শীর্ষে বুমরাহ

পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামকে টপকে গেলেন ভারতের জাসপ্রীত বুমরাহ। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার হেডিংলি টেস্টে গড়েছেন নতুন রেকর্ড।

বুমরা সেনা দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দেশগুলোতে এশিয়ান বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট দখলের রেকর্ড গড়েছেন। বুমরাহর মোট উইকেটসংখ্যা ৬০ ইনিংসে ১৪৮।

বিজ্ঞাপন

এ তালিকায় দুইয়ে নেমে গেছেন আকরাম (১৪৬)। ৫৫ ইনিংসে ১৪৬টি উইকেট নিয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি। এ তালিকায় থাকা বাকি তিনজনই ভারতের। তিনে আছেন অনিল কুম্বলে (১৪১), চারে ইশান্ত শর্মা (১৩০) ও পাঁচে মোহাম্মদ শামি (১২৩)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন