ঘরের মাঠে দ্বিতীয় জয়ের খোঁজে চিটাগং

স্পোর্টস রিপোর্টার

ঘরের মাঠে দ্বিতীয় জয়ের খোঁজে চিটাগং
ঘরের মাঠে খুলনাকে ৪৫ রানে হারায় মিঠুনের দল

বিপিএলে চিটাগং পর্বে দ্বিতীয় জয়ের খোঁজে রবিবার (১৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে চিটাগং কিংস। মোহাম্মদ মিঠুনের দলের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বরিশাল দলপতি তামিম ইকবাল খান।

বিজ্ঞাপন

বিপিএলের চিটাগং পর্ব শুরু হয় গত ১৬ জানুয়ারি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে সেদিন ৪৫ রানে হারায় স্বাগতিকরা। যদিও ঘরের মাঠে নিজেদের জয়ধরা ধরে রাখতে পারেনি।

১৭ জানুয়ারি নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্সের কাছে ৩৩ রানে হেরে যায় চিটাগং। আজ তাই ঘরের মাঠে বরিশালকে হারিয়ে ভক্তদের দ্বিতীয় জয়ের স্বাদ দিতে মুখিয়ে আছে বন্দর নগরীর ফ্রাঞ্চাইজিটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...