আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ক্রিকেটারদের শোক

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ক্রিকেটারদের শোক

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। তাতে নিহত হয়েছেন শতাধিক। আফগানিস্তানের এই বিপর্যয় গভীরভাবে নাড়া দিয়েছে দেশটির ক্রীড়াঙ্গনেও। নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা।

আফগানদের সবচেয়ে বড় তারকা রশিদ খান শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘কুনার প্রদেশ ও দেশের অন্য কিছু অঞ্চলে ভূমিকম্পে দেশবাসীর ব্যক্তিগত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে জেনে দুঃখিত। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করি এবং দেশের সামর্থ্যবানদের দেশবাসীর এই কঠিন দিনে পাশে থাকার আহবান জানাই। আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করুন।’

বিজ্ঞাপন

রহমানুল্লাহ গুরবাজ লিখেছেন, ‘আফগানিস্তানের পূর্ব প্রদেশে আজ রাতের বেদনাদায়ক ভূমিকম্পে প্রিয় দেশবাসী ব্যক্তিগত ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমিও আজ এই জাতির এই দুঃখের ভাগীদার। ভূমিকম্পে সকল শহীদদের আল্লাহ বেহেশত নসীব করুন, আহতদের আরোগ্য দান করুন এবং আক্রান্তদের শক্তি দান করুন।’

জানা গেছে, ভুমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮০০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও আড়াই হাজার মানুষ। দেশটির কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। রোববার গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। ধ্বংসস্তূপে শত শত মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন