পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ব্যাটে শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। ইনিংসের ১১তম ওভার শেষ না হতেই সফরকারী দলকে উদ্বোধনী জুটিতে ১১০ রান এনে দেন এই দুইজন। তামিম ফাহিম আশরাফের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরলে এই জুটি ভাঙে। আউট হওয়ার আগে ৪২ রানের ইনিংস খেলেন এই ওপেনার।
বিজ্ঞাপন
তার কিছুক্ষণ পর ব্যক্তিগত ৬৬ রানে বিদায় নেন ইমন। তাতে ১১৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ৷ ইমন ও তামিমের বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাস। তাদের ব্যাটে ১৫ ওভার শেষে স্কোরবোর্ডে ১৫০ রান তোলেছে অতিথিরা। এই রিপোর্ট লিখার সময় লিটন ১৬ ও হৃদয় ২৪ রানে ব্যাট করছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

