বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হয়েছে বেশ কয়েকটি রেকর্ড। সেই সব রেকর্ডে চোখ রাখা যাক এবার-
১
পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ হারিস। এমন কীর্তি নেই দেশটির অন্য কোনো ব্যাটসম্যানের। টি-টোয়েন্টিতে পাকিস্তানের ব্যাটসম্যানদের সেঞ্চুরি এখন ৭টি। আগের ৬টিই করেছিলেন ওপেনাররা।
৭
হারিস ১০৭ রানের হার না মানা ইনিংস খেলার পথে ছক্কা হাঁকিয়েছেন ৭টি। পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে যেকোনো ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড স্পর্শ করেছেন এ তারকা ব্যাটার। গত মার্চে হাসান নওয়াজ (নিউজিল্যান্ডের বিপক্ষে) ও ২০২১ সালে মোহাম্মদ রিজওয়ানও (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) মেরেছিলেন ৭ ছক্কা।
৪৫
হারিস বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪৫ বলে। টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। সবচেয়ে কম বলে (৪৪ বল) সেঞ্চুরির মালিক হাসান নওয়াজ।
১৯৬
লাহোরে নিয়মরক্ষার শেষ ম্যাচে ১৯৬ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড এটি।
১৯৭
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৯৬ রানের সংগ্রহ তাড়া করে ১৯৭ রান তুলে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাদ্দাফি স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। আর সব মিলিয়ে টি-টোয়েন্টিতে পাকিস্তানের চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি।
১১০
তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন মিলে ওপেনিং জুটিতে করেছেন ১১০ রান। এটিই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

