স্টার্কের সামনে সেঞ্চুরির হাতছানি

স্টার্কের সামনে সেঞ্চুরির হাতছানি

অস্ট্রেলিয়ার বোলিং লাইনের অন্যতম ভরসা মিচেল স্টার্ক। দীর্ঘদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলে যাচ্ছেন এই পেসার। এবার তার সামনে হতছানি দিচ্ছে অন্যরকম সেঞ্চুরির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের একাদশে জায়গা পেলেই দ্বিতীয় অস্ট্রেলিয়ান পেসার হিসেবে শততম টেস্ট খেলবেন স্টার্ক।

বিজ্ঞাপন

শুধু শততম টেস্টই নয়, আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন অজি তারকা। টেস্টে চারশ উইকেট থেকে আর মাত্র ৫ উইকেট দূরে স্টার্ক। জ্যামাইকায় দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট পেলেই টেস্ট ইতিহাসের অষ্টম ফাস্ট বোলার হিসেবে ১০০ টেস্ট খেলা ও চারশ উইকেট নেওয়া ক্রিকেটারদের ক্লাবে নাম লেখাবেন।

৩৫ বছর বয়সী স্টার্কের যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল উইকেটকিপার হিসেবে। এরপর হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসা। ২০১৫ বিশ্বকাপে নিজেকে চিনিয়েছেন অন্যভাবে। টেস্টেও দাপট তখন থেকেই। ২০১৬ সাল থেকে কোনো এক মৌসুমেও তার বোলিং গড় ৩০ ছাড়ায়নি। এর ফল হিসেবে ২০২৩ সালে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারদের তালিকায়ও জায়গা পান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন