নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি বাগড়ায় ম্যাচ পরিত্যক্ত হলেও রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ঈশ সোধি। এই ম্যাচ খেলতে নেমেই স্বদেশী কিংবদন্তি টিম সাউদিকে ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার। নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন সোধির।
বে ওভালে বিকাল থেকে শুরু হয় বৃষ্টি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর খেলা শুরু হলেও প্রকৃতির বাগড়ায় শেষ পর্যন্ত ভেস্তে যায় ম্যাচ। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের লড়াই। মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবার চ্যাপেল-হ্যাডলি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা হয়েছে কেবল ২.১ ওভার। যেখানে ১ উইকেট হারিয়ে ১৬ রান করেছে অস্ট্রেলিয়া।
ম্যাচে কোনো বল না করলেও খেলতে নেমেই রেকর্ড গড়েন সোধি। এই লেগ স্পিনার ম্যাচ খেলেছেন ১২৭টি। ছাড়িয়ে যান তিনি সাবেক অধিনায়ক ও তারকা পেসার টিম সাউদিকে। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। একই মাঠে তৃতীয় ও শেষ ম্যাচ আজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

