চ্যাম্পিয়নস ট্রফি

স্টিভ ওয়াহর সেরা চারে নেই পাকিস্তান

স্টিভ ওয়াহর সেরা চারে নেই পাকিস্তান

খেলা মাঠে গড়ানোর আগে থেকেই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটাররা। বীরেন্দ্র শেহবাগ, রিকি পন্টিং, মাইকেল ক্লার্কসহ আরো অনেক বেছে নিয়েছেন টুর্নামেন্টে নিজেদের পছন্দের সেরা চার দল। ওয়ানডের এ বৈশ্বিক আসরের মূল লড়াই মাঠে গড়ালেও এখনো চলছে ভবিষ্যদ্বাণী দেওয়া। এ তালিকায় এবার নাম লিখলেন স্টিভ ওয়াহ।


১৯৯৯ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়কের চোখে ফেভারিট চার দল হলো- ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে স্টিভ ওয়াহ এ তালিকায় রাখেননি আয়োজক পাকিস্তানকে। এ নিয়ে এ ক্রিকেট লিজেন্ড বলেন, ‘এমন কন্ডিশনে ভারত অবশ্যই (এগিয়ে থাকবে)। নিউজিল্যান্ড খুব শক্তিশালী একটি স্কোয়াড। আমি কখনোই অস্ট্রেলিয়াকে খাটো করব না। আর তারপরই আছে ইংল্যান্ড। সত্যি বলতে সেরাদের বাছাই করে নেওয়া কঠিন। আর বাকি দলগুলোকেও আপনি ছুড়ে ফেলতে পারেন না।’

বিজ্ঞাপন


ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে। এ নিয়ে অনেক কথা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপ চারিতায় ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে মোটেই শঙ্কিত নন স্টিভ ওয়াহ। এ নিয়ে তার ভাষ্য, ‘একটা বড় টুর্নামেন্ট আসার আগে পর্যন্ত সবাই ওয়ানডে ক্রিকেট নিয়ে সন্দেহ করে। কিন্তু এরপরেই আপনি বুঝতে পারেন ওয়ানডে ক্রিকেটকেও আপনারা ভালোবাসেন, আর খেলাটাও বেশ উত্তেজনাপূর্ণ। আবার যখন টি-টোয়েন্টির কথা ভাবেন, তখন এটা অনেক বড় মনে হয়। এখন প্রায়ই একে বিরক্তিকর ফরম্যাট ভাবা হয়। কিন্তু যখনই আমাদের সামনে বিশ্বকাপ আসে, মানুষ ঠিকই ওয়ানডে ক্রিকেটকে ভালোবাসতে শুরু করে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন