সাকিব আল হাসান এবারও ব্যাট-বল হাতে জ্বলে উঠতে পারলেন না। ব্যাটিংয়ে ৭ বল মোকাবিলা করে পেয়েছেন মাত্র ৩ রান। চার ওভারে ১৬ রান দিয়ে উইকেট পেয়েছেন মাত্র ১টি। তাই তো তার দল দুবাই ক্যাপিটালসও জিততে পারেনি।
জমজমাট লড়াইয়ের ম্যাচে রংপুর রাইডার্স তাদের হারিয়েছে ৮ রানে। এ নিয়ে টানা তৃতীয় জয় পেয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৮ রান তোলে রংপুর। ইফতেখার আহমেদ ৪১*, সৌম্য সরকার ৩৬ ও নুরুল হাসান সোহান ৩৪* রান এনে দেন।
জবাবে ১৫০ রানে গুটিয়ে যায় সাকিবের দল। এ নিয়ে হ্যাটট্রিক হারের তেতো স্বাদ হজম করল মধ্যপ্রাচ্যের দল দুবাই। যদিও সাকিবের দুর্দান্ত বোলিংয়ে-ব্যাটিংয়ে জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর: ১৫৮/৫, ২০ ওভার।
দুবাই: ১৫০/১০, ১৯.২ ওভার।
ফল: রংপুর ৮ রানে জয়ী।
ম্যাচসেরা: ইফতেখার আহমেদ (রংপুর)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

