শুরু হলো স্বাধীনতা কাপ ভলিবল

শুরু হলো স্বাধীনতা কাপ ভলিবল

শুরু হয়েছে তার্কিশ এয়ারলাইনস বাংলাদেশ স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা ২০২৫। শনিবার (১৯ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) মো. আমিনুল ইসলাম, এনডিসি, ভলিবল ফেডারেশনের সহসভাপতি এমএ লতিফ শাহরিয়ার জাহেদি, তার্কিস এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার সেরকান আক্কান উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতা চলতে ২৩ এপ্রিল পর্যন্ত। প্রতিযোগিতার উদ্বোধনী দিন প্রথম ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনী ২৫-০৯, ২৪-১৯, ২৫-২০ পয়েন্টে ৩-০ সেটে হারায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে (বিকেএসপি)। অন্য ম্যাচে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-২১, ২৫-১৫, ২৫-১০ পয়েন্টে ৩-০ সেটে হারায় বাংলাদেশ পুলিশকে। আজ প্রতিযোগিতার চারটি ম্যাচ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন