লাল বলের ক্রিকেটে মিডল অর্ডার ব্যাটিংয়ে ভরসার অন্যতম নাম লিটন দাস। ব্যাটিংয়ের সঙ্গে উইকেটের পেছনেও সমান তালে ঝলক দেখান টাইগারদের এই টি-টোয়েন্টি অধিনায়ক। শনিবার শেষ হওয়া গল টেস্টে মুশফিকুর রহিমের দারুণ এক কীর্তি ছুঁয়েছেন লিটন। মিস্টার ডিপেন্ডেবলের রেকর্ড শুধু স্পর্শই করেননি, তাকে ছাড়িয়েও গেছেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে লাহিরু উদারাকে স্টাম্পিং করে দেশসেরা উইকেটরক্ষক হওয়ার লড়াইয়ে এগিয়ে গেলেন তারকা এই ক্রিকেটার। টেস্টে লিটনের ডিসমিসাল এখন ১১৩টি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড এটি। তার সমান ১১৩টি ডিসমিসাল করে রেকর্ডটি এর আগে এতদিন ছিল শুধু মুশফিকের। তবে ইনিংসের হিসাবে মুশফিকের চেয়ে এগিয়ে লিটন। অভিজ্ঞ মুশফিকের এই মাইলফলক স্পর্শ করতে লেগেছে ৯৯ ইনিংস। আর লিটন কুমার দাসের লেগেছে ৬৪ ইনিংস। ইনিংসের হিসাবে মুশফিকের ডিসমিসালের গড় ১.১৪১। লিটনের ডিসমিসাল গড় ১.৭৬৫।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন খালেদ মাসুদ পাইলট। সাবেক অধিনায়কের টেস্ট ডিসমিসালের সংখ্যা ৮৭টি। ইনিংসে তার ডিসমিসালের গড় ১.৪২। এই পরিসংখ্যানে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন নুরুল হাসান সোহান। ৩৪ ডিসমিসাল করে এ উইকেটরক্ষকের ইনিংসপ্রতি ডিসমিসাল ১.৮৮।
বাংলাদেশের জার্সিতে সর্বাধিক ডিসমিসাল
উইকেটরক্ষক ডিসমিসাল গড় (ইনিংসপ্রতি)
লিটন কুমার দাস ১১৩ ১.৭৬৫
মুশফিকুর রহিম ১১৩ ১.১৪১
খালেদ মাসুদ পাইলট ৮৭ ১.৪২৬
নুরুল হাসান সোহান ৩৪ ১.৮৮৮
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

