নারী বিদ্বেষী মন্তব্য করে ক্ষমা চাইলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। বিতর্কের ঝাঁজ হজম করতে না পেরে ক্ষমা চান মেক্সিকোর এই তারকা ফুটবলার।
ইনস্টাগ্রামে এক পোস্টে হার্নান্দেজ লেখেন, ‘আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা কখনোই আমার উদ্দেশ্য ছিল না। আমি শিখছি, ভাবছি এবং ভবিষ্যতে আরো সংবেদনশীলভাবে কথা বলার প্রতিশ্রুতি দিচ্ছি।’
এর আগে টিকটকে এক ভিডিওতে হার্নান্দেজ বলেছিলেন, ‘নারী হওয়াকে ভয় না পেয়ে পুরুষের নেতৃত্ব মেনে নাও। তোমরা পুরুষত্বকে ধ্বংস করছো, সমাজকে আবেগী করে তুলছো।’
তার এমন মন্তব্যে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘চিচারিতো খুব ভালো ফুটবলার হতে পারে, কিন্তু নারীদের সম্পর্কে তার ধারণা অত্যন্ত নারীবিদ্বেষী। তার এখনো অনেক কিছু শেখার আছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

