ত্রিদেশীয় সিরিজ

শিরোপা জিততে পাকিস্তানের পুঁজি ২৪২

শিরোপা জিততে পাকিস্তানের পুঁজি ২৪২

অলিখিত সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে রেকর্ড গড়েছিল পাকিস্তান। রান তাড়ায় কীর্তি গড়ে নাম লিখেছিল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে এসে ব্যাট হাতে ঠিক সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪২ রানের পুঁজি গডেছে মোহাম্মদ রিজওয়ানরা।

বিজ্ঞাপন

আগের ম্যাচে রেকর্ড পার্টনারশিপ গড়া মোহাম্মদ রিজওয়ান (৪৬) ও সালমান আগা (৪৫) আজ সাজঘরে ফেরেন একটু আগেভাগে। আগের ম্যাচে ২৬০ রানের রেকর্ড জুটি গড়লেও চতুর্থ উইকেটে দুজনে আজ গড়েছেন ৮৮ রানের পার্টনারশিপ। তৈয়ব তাহিরের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। কিউদের হয়ে চার উইকেট নেন উইল ও'রুর্কি। দুটি করে উইকেট পান মাইকেল ব্রাসওয়েল ও মিচেল স্যান্টনার।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ২৪২/১০, ৪৯.৩ ওভার (রিজওয়ান ৪৬, সালমান ৪৫, তৈয়ব ৩৮, ফাহিম ২২, বাবর ২৯; ও'রুর্কি ৪/৪৩, ব্রাসওয়েল ২/৩৮ ও স্যান্টনার ২/২০)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন