এশিয়া কাপ আর্চারি

রিকার্ভ এককের ফাইনালে আলিফ

রিকার্ভ এককের ফাইনালে আলিফ

সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারি (লেগ-২) টুর্নামেন্টে পদক জয় নিশ্চিত করলেন বাংলাদেশের আর্চার আলিফ আব্দুর রহমান। আজ পুরুষ রিকার্ভ একক ইভেন্টের সেমিফাইনালে চাইনিজ তাইপের চেন পিন-আনকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। আগামী শুক্রবার ফাইনালে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে তার প্রতিপক্ষ জাপানি আর্চার মিয়াতা গাকুতো।

বিজ্ঞাপন

ফাইনালে ওঠার লড়াইয়ে চাইনিজ তাইপের চেন পিন-আনের বিপক্ষে শুরুটা ভালো করেন আলিফ। প্রথম সেট জিতে নেন ২৬-২৫ পয়েন্টে। তবে পরের দুই সেটে লড়াই করে ২৮-২৭ ও ২৮-২৭ পয়েন্টে হেরে যান তিনি। অবশ্য পরের সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২৯-২৫ পয়েন্টে জিতে ম্যাচে সমতা ফেরান আলিফ। পঞ্চম সেটে ২৮-২৭ পয়েন্টে জিতে ফাইনালে ওঠেন এই আর্চার। ফাইনালে ওঠার পথে শেষ ষোলোতে চাইনিজ আর্চার এলিনকে ৬-২ পয়েন্টে হারান আলিফ। প্রি-কোয়ার্টারে মালয়েশিয়ার শফিকের বিপক্ষে ৬-৪ সেট পয়েন্টে জেতেন তিনি।

চতুর্থ সেট পর্যন্ত আলিফ ৫-৩ পয়েন্টে এগিয়েছিলেন। শেষ সেটে ২৬-২৬ সমতা হওয়ায় আলিফ ৬-৪ সেট পয়েন্টে কোয়ার্টারে ওঠেন। কোয়ার্টারে স্বাগতিক সিঙ্গাপুরের লি ইয়ু লংকে ৭-৩ পয়েন্টে হারান। পঞ্চম ও শেষ সেটে আলিফ ৩০-এ ৩০ স্কোরই আদায় করে নেন। অন্যদিকে, রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে আলিফ ফাইনালে উঠলেও হতাশ করেন প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা সাগর ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন