লেভানদোভস্কির হুমকি, পোল্যান্ড কোচের পদত্যাগ

লেভানদোভস্কির হুমকি, পোল্যান্ড কোচের পদত্যাগ

পোল্যান্ড জাতীয় ফুটবল দলের সেরা তারকা রবার্ট লেভানডোভস্কির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করলেন কোচ মিখাও প্রবিয়েশ। প্রবিয়েশ কোচ থাকলে আর জাতীয় দলে খেলবেন না, বার্সেলোনা তারকার এমন ঘোষণা দেওয়ার চার দিন পর সরে দাঁড়ালেন তিনি।

এর আগে প্রবিয়েশকে ‘বিশ্বাসঘাতক’ও বলেছিলেন লেভানডোভস্কি। ৫২ বছর বয়সি প্রবিয়েশ গতকাল এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণায় বলেন, ‘আমি সিদ্ধান্তে পৌঁছেছি যে, বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের ভালোর জন্য কোচের পদ থেকে আমার পদত্যাগই হবে সেরা সিদ্ধান্ত।’

বিজ্ঞাপন

২০২৩ সালে ফার্নান্দো সান্তোসের উত্তরসূরি হিসেবে পোল্যান্ডের দায়িত্ব নেন প্রবিয়েশ। দলকে ২০২৪ ইউরোর মূল পর্বে নিয়ে যান তিনি। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শেষে প্রবিয়েশের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন