বিমান ভট্টাচার্য্য আর নেই

বিমান ভট্টাচার্য্য আর নেই

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আজীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বিমান ভট্টাচার্য্য আর নেই। আজ ৭ মার্চ দুপুর ১টায় গোপীবাগের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৪১ সালের ৮ জুলাই এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম তার।

বিজ্ঞাপন

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় কর্মজীবন শুরু করলেও পরবর্তী সময়ে দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস, ডেইলি অবজারভার ও গুডমর্নিং পত্রিকায় সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন বিমান ভট্টাচার্য্য।

তার বর্ণাঢ্য সাংবাদিকতার ক্যারিয়ারে ঢাকা প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবসহ অসংখ্য সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মহাশ্মশানে তাকে দাহ করা হবে। স্বর্গীয় বিমান ভট্টাচার্য্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিএসপিএসহ সাংবাদিক সংগঠনগুলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন