সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) গত ১৮ মে প্রবাসীদের নিয়ে পেনজুরু রিক্রিয়েশন সেন্টারে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে। প্রাণবন্ত এই আয়োজনে নানা পেশাদার প্রবাসীরা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে হয় এই টুর্নামেন্ট। ক্রীড়ানু্রাগ, একতা ও সাংস্কৃতিক মেলবন্ধনে পরিণত হয় এই আয়োজন। এই ক্রিকেট উৎসবে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ মোঃ তৌহেদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এমওএম এবং এনটিইউসি-এর প্রতিনিধিরাও পুরস্কার বিতরণী উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে এসবিএম গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। মুহাম্মদ সালাউদ্দিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

