দারুণ খেলে যাচ্ছেন এমা রাদুকানু। পারফরম্যান্সের ঝলকে ওয়াশিংটন ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন ব্রিটেনের এ তারকা। ২২ বছরের এ খেলোয়াড় সরাসরি সেটে হারিয়েছেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাওমি ওসাকাকে। জাপানের ওসাকাকে দাপটের সঙ্গেই ৬-৪ ও ৬-২ গেমে ধরাশায়ী করেছেন রাদুকানু। প্রথম রাউন্ডে অবশ্য লড়াই করেই জিততে হয়েছে তাকে। হারিয়ে দেন সপ্তম বাছাই ইউক্রেনিয়ান তারকা মার্টা কস্টিয়ুককে।
২০২১ ইউএস ওপেন জয়ী রাদুকানু এবার লড়বেন সেমিফাইনালে উঠার জন্য। শেষ আটে তার প্রতিপক্ষ ওয়াইল্ড কার্ডধারী মারিয়া সাকারি। এ গ্রিক খেলোয়াড় শেষ ষোলো পর্বে নকআউট করেছেন দ্বিতীয় বাছাই মার্কিন খেলোয়াড় এমা নাভারোকে।
তবে আসর থেকে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস। ডব্লিউটিএ ট্যুর-লেভেলে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে ম্যাচ জয়ের রেকর্ড গড়লেও সাবেক এ নাম্বার ওয়ান টিকতে পারলেন না ওয়াশিংটনের এ আসরে। যুক্তরাষ্ট্রের এ সুপারস্টার ৬-২ ও ৬-২ গেমে হেরে গেছেন পোল্যান্ডের ম্যাগডালেনা ফ্রেচের কাছে। এর আগে দ্বৈত ইভেন্ট থেকেও ছিটকে গেছেন ভেনাস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

