শিরোপা জেতার পর চেলসির কাছে হারল লিভারপুল

শিরোপা জেতার পর চেলসির কাছে হারল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান আসরের শিরোপা জিতেছে লিভারপুল। গত ২৭ এপ্রিল টটেনহাম হটস্পারকে গুঁড়িয়ে ২০তম লিগ শিরোপা নিশ্চিত করে আর্নে স্লটের দল। এরপর রোববার (৪ মে) দিবাগত রাতে মাঠে নেমে ধরাশায়ী হলো তারা। চেলসির কাছে ৩-১ গোলে হেরেছে অল রেডরা।

বিজ্ঞাপন

স্ট্যাম্পফোর্ড ব্রিজে এনজো ফার্নান্দেজের গোলে ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধে গোল হয়েছে ওই একটাই। বিরতি থেকে ফেরার ১১ মিনিটের মাথায় ভাগ্যক্রমে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। বল ক্লিয়ার করতে জটলার মধ্যে শট নেন ভার্জিল ফন ডাইক। তাতে হিতে বিপরীত হয়। বল জ্যারেল কোয়ানসার গায়ে লেগে জালে জড়ায়।

নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে হেডে গোল করে ব্যবধান কমান ফন ডাইক। তবে অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিয়ে স্পট কিক থেকে গোল করে ফের ব্যবধান বাড়ান চেলসির তারকা ফুটবলার কোল পালমার। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার সম্ভাবনা আরেকটু উজ্জ্বল করল চেলসি। টেবিলের পাঁচে আছে লন্ডনের ক্লাবটি। ৩৫ ম্যাচে তাদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে নিউক্যাসল ইউনাইটেড। তিনে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৬৪ পয়েন্ট। শিরোপা জেতা লিভারপুলের সংগ্রহ ৮২ পয়েন্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন