সাকিবের পর লিজেন্ড লিগে তামিম

স্পোর্টস ডেস্ক

সাকিবের পর লিজেন্ড লিগে তামিম

লিজেন্ড নাইন্টিতে নাম লেখালেন তামিম ইকবাল। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে এই বাঁহাতি ব্যাটার খেলবেন বিগ বয়েজের হয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তামিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তামিমের আগেই লিজেন্ড লিগে দল পান বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। দুবাই জায়ান্টসের হয়ে খেলবেন এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

বিগ বয়েজে নাম লেখানো প্রসঙ্গে তামিম বলেন, ‘রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ড নাইন্টিতে আমি বিগ বয়েজের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের রায়পুরে সরাসরি খেলতে দেখবেন। বিষয়টি লিজেন্ডারি হতে যাচ্ছে। দেখা হবে।’

বিগ বয়েজে বাংলাদেশিদের মধ্যে সতীর্থ হিসেবে আব্দুর রাজ্জাককে পাচ্ছেন তামিম। এছাড়া বিগ বয়েজের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে ক্রিস গেইল, তিলেকারত্নে দিলশান, হার্শেল গিবস, উপুল থারাঙ্গা, বরুণ অ্যারনদের মতো তারকারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন