ধারাভাষ্যে সুন্দর পিচাইয়ের অভিষেক

ধারাভাষ্যে সুন্দর পিচাইয়ের অভিষেক

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বেশ সুনাম আছে সুন্দর পিচাইয়ের। পাশাপাশি নিজের ক্রিকেট জ্ঞানও যে কম না সেটাই এবার বোঝালেন প্রযুক্তি জগতের এই শীর্ষ ব্যক্তিত্ব।

লন্ডনের দ্য ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচটির তৃতীয় দিন হঠাৎ ধারাভাষ্য কক্ষে উপস্থিত হন পিচাই। এরপর মাইক্রোফোন হাতে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের পাশে বসে কিছুক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

বিজ্ঞাপন

পিচাই যখন মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিচ্ছিলেন তখন ওয়ানডে মেজাজি ব্যাটিং করছিলেন ওয়াশিংটন সুন্দর। এই স্পিনিং অলরাউন্ডারের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে মজা করতে ভুলেননি গুগলের শীর্ষ কর্মকর্তা।

পিচাই বলেন, ‘পার্থক্য বোঝাতে সবাই আমাকে ‘ক্যালিফোর্নিয়া সুন্দর’ বলে থাকেন।’

ম্যাচের ভবিষ্যদ্বাণী করে পিচাই বলেন, ‘অসাধারণ একটা সিরিজ দেখছি আমরা। দুই দলের লড়াই আমার ভালো লেগেছে। আমাকে যদি বাজি ধরতে বলা হয় আমি বলব সিরিজটি ২-২ হতে যাচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন