ইংলিশ প্রিমিয়ার লিগ

তারা গোল করলে হারে না দল

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

তারা গোল করলে হারে না দল

গোল করার পরও ম্যাচ হারেন, ইংলিশ প্রিমিয়ার লিগে এমন ঘটনা অহরহই দেখা যায়। অথচ কিছু খেলোয়াড় আছেন যারা গোল করলে দল কখনও ম্যাচ হারেনি। এমন সৌভাগ্যবানদের তালিকায় সবার ওপরে আছেন আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস।

জেসুস গোল করেছেন এমন ৬২ ম্যাচে হারেনি তার দল। তালিকার ২ নম্বরে আছেন ব্রাইটনের জেমস মিলনার। তার করা ৫৪ ম্যাচে দল পরাজয়ের মুখ দেখেনি। প্রিমিয়ার লিগে দিয়েগো জোতার গোল করা ৫০ ম্যাচে হারেনি তার দল। তালিকার তিন নম্বরে আছেন তিনি।

বিজ্ঞাপন

জোতার পরই আছেন দারিউস ভাসের। তার গোল করা ৪৬ ম্যাচে হারেনি দল। এই তালিকার সেরা পাঁচের বাকিজন হলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এই ব্রাজিলিয়ানের গোল করা ৩৪ ম্যাচে অপরাজিত আছে দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন