এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ জাতীয় স্টেডিয়ামেই খেলবে আবাহনী লিমিটেড। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। আগামী ১২ আগস্ট থেকে চ্যালেঞ্জ লিগের খেলা শুরু হবে। এই লিগের জন্য জাতীয় স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে পেতে বাফুফের কাছে আবেদন করেছিল আবাহনী। তাদের আবেদনে সাড়া দিয়েছে বাফুফে।
এরই মধ্যে জাতীয় স্টেডিয়াম আবাহনীর ভেন্যু হিসেবে এএফসিকে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ১২ আগস্ট জাতীয় স্টেডিয়ামে কিরগিস্তানের ক্লাব মুরাস এফসির বিপক্ষে চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলবে আবাহনী। জাতীয় স্টেডিয়াম নতুন করে সংস্কারের পর এই প্রথম কোনো ক্লাব জাতীয় স্টেডিয়ামে খেলার সুযোগ পাচ্ছে।
সর্বশেষ ২০২১ সালে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ হয়েছিল। অন্যদিকে এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের খেলতে পারছে না। তাদের এএফসি লাইসেন্স না থাকায় লিগের রানার্সআপ আবাহনী চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পেয়েছে। অন্য কোনো ক্লাবও নির্দিষ্ট শর্ত পূরণ করতে না পারায় লিগের তৃতীয় হওয়া বসুন্ধরা কিংসও চ্যালেঞ্জ লিগে খেলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

