জয়রথে চেপে ছুটে চলেছে টেক্সাস সুপার কিংস। মেজর লিগ ক্রিকেটে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল মঙ্গলবার সকালে সিয়াটল অর্কাসকে ৯৩ রানে বিধ্বস্ত করেছে টেক্সাস। হ্যাটট্রিক জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে দলটি। অকল্যান্ড কলোসিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রানের পুঁজি গড়ে টেক্সাস। জবাবে সিয়াটল অর্কাস গুটিয়ে যায় মাত্র ৬০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
টেক্সাস সুপার কিংস : ১৫৩/৬, ২০ ওভার (সাইতেজা ৩০, স্টয়নিস ২৮, ড্যারিল ২৫; জসদীপ ২/৩৪ ও হারমিত ২/২৪)।
সিয়াটল অর্কাস : ৬০/১০, ১৩.৪ ওভার (জোন্স ১৭, জসদীপ ১২; বার্গার ৩/১০ ও জিয়া ৩/১৬)।
ফল : টেক্সাস ৯৩ রানে জয়ী।
ম্যাচসেরা : জিয়া-উল-হক (টেক্সাস)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

