ওয়ারউইকশায়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন সারে

ওয়ারউইকশায়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন সারে

নারী ভাইটালিটি ব্লাস্টের ফাইনালে জমজমাট লড়াই উপহার দিয়ে ওয়ারউইকশায়ারকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সারে। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করে ওয়ারউইকশায়ার। জবাবে ২০ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১৫৪ রান তুলে নেয় সারে।

ওয়ারউইকশায়রের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ইসি ওং। লাওরা হ্যারিস ২৫ ও নাতাসা রাইথ করেন ২৩ রান। ২০ রানে অপরাজিত থাকেন মিলি টেলর। জবাবে এক গ্রেস হ্যারিসের অপরাজিত ৬৩ রানের ইনিংসেই জয়ের বন্দরে পৌঁছে যায় সারে।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর
ওয়ারউইকশায়ার :
২০ ওভারে ১৫৩/৯ (ওং ৩১, হ্যারিস ২৫; ফ্রাঙ্কলিন ২/১৬, স্টোনহাউজ ২/৩৯)
সারে : ১৬.২ ওভারে ১৫৪/৫ (গ্রেস ৬৩*, ডাঙ্কলি ২৩; সুরেনকুমার ২/১৩ আর্লট ২/২৯)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন