২০ কোটি টাকার অনুদান বাতিল

নিরপেক্ষ তদন্ত চায় মহিলা ক্রীড়া সংস্থা

স্পোর্টস রিপোর্টার

নিরপেক্ষ তদন্ত চায় মহিলা ক্রীড়া সংস্থা

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে না জানিয়ে বরাদ্দ দেওয়া ২০ কোটি টাকার অনুদান বাতিল করে অন্তর্বর্তী সরকার। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংস্থাটির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। আজ সংবাদ সম্মেলনে শুক্লা অনুদানের অর্থ ফিরিয়ে নেওয়ার ঘটনাটি খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সহযোগিতাও কামনা করেছেন মহিলা ক্রীড়া সংস্থার প্রধান।

জানা যায়, ২০২২ থেকে ২০২৪ সালে দুই দফায় মহিলা ক্রীড়া সংস্থাকে ২০ কোটি টাকার অনুদান দেওয়া হয়। কিন্তু সংস্থাটির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করেই এই অনুদানের ফেরত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্লা বলেন, ‘সংস্থার অনুকূলে ২০ কোটি টাকার একটি অনুদান বরাদ্দ ছিল, যা দুটি স্থায়ী আমানত (এফডিআর) হিসেবে রাখা হয়েছিল। এই আমানত থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে আমরা পরিচালন ব্যয়, প্রতিযোগিতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এবং তৎকালীন মুখ্য সচিব মোহাম্মদ সিরাজ উদ্দিন মিয়ার স্বাক্ষরিত আদেশের ভিত্তিতে সোনালী ব্যাংকের প্রধানমন্ত্রীর কার্যালয় করপোরেট শাখা এফডিআরগুলো নগদায়ন করেছে।’

শুক্লা দাবি করেন, তারা জানতে পেরেছেন, এই অর্থ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয়নি; বরং প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ফেরত পাঠানো হয়েছে। অনুদানের অর্থ প্রত্যাহার করে নেওয়া এখন আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে মহিলা ক্রীড়া সংস্থা।

অনুদানটি দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান শুক্লা। তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন জানাই, যেন এই ২০ কোটি টাকার রাষ্ট্রীয় অনুদান আমাদের ফিরিয়ে দেওয়া হয়।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...