দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে জিম্বাবুয়ে। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় হারারেতে শুরু হবে ম্যাচটি।
দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত এই সিরিজে জিম্বাবুয়ে প্রথম ম্যাচ হেরেছিল। এদিকে প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেছে কিউইরা। দক্ষিণ আফ্রিকাও জিতেছে এক ম্যাচ। সিরিজে টিকে থাকতে হলে জিম্বাবুয়ের সামনে জয়ের কোনো বিকল্প নেই।
বিজ্ঞাপন
এই ম্যাচে নিউজিল্যান্ডই এগিয়ে থাকবে সব দিকে দিয়ে। তবে ঘরের মাঠে জিম্বাবুয়েও অঘটন ঘটিয়ে দিতে পারে। টি-টোয়েন্টিতে দুই দলের ছয়বারের দেখায় প্রতিবারই জিতেছে নিউজিল্যান্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

