রাবাদার ‘নো’ বলের রেকর্ড, প্রোটিয়াদের সেঞ্চুরি

রাবাদার ‘নো’ বলের রেকর্ড, প্রোটিয়াদের সেঞ্চুরি

‘নো’ বল করে রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ২০২৪ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত টেস্টে তার নো বল ৫৭টি, যা সর্বোচ্চ।

বিজ্ঞাপন

এই তালিকায় থাকা সেরা পাঁচের বাকিরা হলেন জাসপ্রিত বুমরাহ (২৪), গাস অ্যাটকিনসন (২০), মার্কো জানসেন (১৮) ও উইয়ান মুল্ডার (১৮)।

রাবাদার এমন রেকর্ডের দিনে নো বলের সেঞ্চুরি করেছে দক্ষিণ আফ্রিকাও। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে ওঠা প্রোটিয়ারা সবশেষ ৭ টেস্টে নো বল করেছে একশটিরও বেশি (১১৩টি)।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারত। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৬১টি নো বল করেছে তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন