জয়রথে ছুটে চলছিলেন এমা রাদুকানু। কিন্তু তার দুর্দান্ত পারফরম্যান্সের ধারায় হঠাৎই ঘটল ছন্দপতন। কানাডিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডেই থেমে গেলেন এ ব্রিটিশ তারকা। হার মেনেছেন উইম্বলডন ফাইনালিস্ট আমান্ডা আনিসিমোভার কাছে।
বিজ্ঞাপন
ওয়ার্ল্ড নাম্বার সেভেনের বিপক্ষে আগের দুটি ম্যাচেই জয় পেয়েছেন রাদুকানু। কিন্তু এবার আর নিজের জয়ের রেকর্ডটা ধরে রাখতে পারলেন না। জিতলেন কেবল তিনটি গেম। হার মানলেন ৬-২ ও ৬-১ গেমে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

