বৈরী আবহাওয়া

ঢাকা থেকে কলকাতায় ফিরে গেল যুবারা

ঢাকা থেকে কলকাতায় ফিরে গেল যুবারা

ছেলেদের সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। মঙ্গলবার (২০ মে) ভারত থেকে দেশে ফেরার কথা ছিল ফয়সালদের। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেটা সম্ভব হয়নি।

যুব সাফ টুর্নামেন্টে শেষে আজ বিকেল পাঁচটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বৃষ্টির কারণে বাংলাদেশের যুবাদের বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটটি কলকাতায় ফিরে গেছে। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি নিশ্চিত করেছে। আবহাওয়ার উন্নতি হলে পরবর্তী আপডেট জানিয়ে দেবে সংস্থাটি।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন