বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে ধরে রেখেছে বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেনস। ২০২৪-২৫ মৌসুমের নিলামকে সামনে রেখে বিদেশি ক্রিকেটারদের ড্রাফট তালিকা প্রকাশ করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। যেখানে দেখা যায়, পরের মৌসুমের জন্য রিশাদকে ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আসন্ন এই টুর্নামেন্টের জন্য রিশাদ ছাড়াও দল পেতে ড্রাফটে নাম লিখিয়েছেন ১০জন বাংলাদেশি। বাংলাদেশের তালিকাভুক্ত ক্রিকেটাররা হলেন—শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।
এবারের ড্রাফট তালিকায় সবচেয়ে বেশি ক্রিকেটার আছেন ইংল্যান্ডের (১৭৪ জন)। পাকিস্তানের ৭৪ জন ও ওয়েস্ট ইন্ডিজের ৪২ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়। উল্লেখ্য, আগামী ১৯ জুন বিগ ব্যাশের এই নিলাম অনুষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

