বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। চাকরি ছেড়ে বিসিবি নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করবেন তিনি। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছিলেন। এবার অংশ নিচ্ছেন নির্বাচনে।
আজ মিরপুরে চাকরি ছেড়ে বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র নিয়েছেন আব্দুর রাজ্জাক। তিনি ছাড়াও আজ বিসিবি নির্বাচনে মনোনয়ন নিয়েছেন তামিম ইকবাল, চট্টগ্রামের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, খালেদ মাসুদ পাইলট।
এছাড়া নির্বাচনে অংশ নিচ্ছেন ইফতেখার রহমান মিঠু, ইশতিয়াক সাদেকসহ আরও অনেকে। আজ বিকাল ৫ টা পর্যন্ত দেওয়া হবে মনোনয়নপত্র।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

