স্মৃতি মান্ধানার আরো একটি রেকর্ড

স্মৃতি মান্ধানার আরো একটি রেকর্ড
স্মৃতি মান্ধানা

আরো একটি দারুণ রেকর্ড গড়েছেন স্মৃতি মান্ধানা। নারী ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড করেছেন ভারতের তারকা এ উদ্বোধনী ব্যাটসম্যান। উইমেন’স বিশ্বকাপে আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি করে বাউন্ডারি ও ছক্কায় ২৩ রান নিয়ে সাজঘরে ফিরে যান মান্ধানা।

বিজ্ঞাপন

এই ইনিংসটি খেলার পথেই মাইলফলকটি গড়ে ফেলেছেন তিনি। তাতে ছাড়িয়ে গেছেন নারী ক্রিকেটে সর্বকালের অন্যতম ব্যাটার বেলিন্ডা ক্লার্ককে। চলতি বছর ১৭ ওয়ানডে খেলে ৯৮২ রান করেছেন মান্ধানা। প্রথম নারী ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের ক্লাবে নাম লেখার সুযোগও হাতছানি দিয়ে ডাকছে তাকে।


Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...