স্থগিত হওয়া সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল

স্থগিত হওয়া সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল

অবশেষে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। স্থগিত হওয়া সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশে পা রাখার কথা ব্ল্যাক ক্যাপসদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। যদিও সরকার পরিবর্তনের কারণে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সে সফর স্থগিত করে তারা। এবার স্থগিত হওয়া সে সফর আলোর মুখ দেখতে যাচ্ছে। বাংলাদেশ সফরে যথারীতি একটি করে ওয়ানডে ও চারদিনের ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড ‘এ’ দল। সফরের পূর্ণাঙ্গ সূচি পরবর্তীতে জানিয়ে দেবে বিসিবি।

বিজ্ঞাপন

আসন্ন সফরটিকে সামনে রেখে ইতোমধ্যে দুই সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। মূলত ভেন্যু পরিদর্শন এবং সিরিজের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে দুই দিনের সফরে এসেছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন