খরচ কমাতে ভারতের ‘বিরল’ সিদ্ধান্ত

খরচ কমাতে ভারতের ‘বিরল’ সিদ্ধান্ত

টাইটেল স্পন্সর হিসেবে ড্রিম ইলেভেন সরে দাঁড়ানোয় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরই মধ্যে খরচ কমাতে বিরল এক সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এশিয়া কাপকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর কথা ভারতীয় দলের। পরিবহন খরচ কমাতে একই ফ্লাইটে না পাঠিয়ে নিজ নিজ শহর থেকে ক্রিকেটারদের মধ্যপ্রাচ্যের দেশটিতে পাঠাবে বিসিসিআই। বেশকিছু ভারতীয় গণমাধ্যম জানিয়েছে- অতীতে এমন কিছু করেনি বিসিসিআই।

বিজ্ঞাপন

সাধারণত কোনো দেশে সফরের আগে সব ক্রিকেটাররা নির্দিষ্ট কোনো একটি শহরে একত্রিত হন। এরপর সেখান থেকে নির্দিষ্ট গন্তব্যে রওনা হন ক্রিকেটাররা। এই যেমন চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফি এবং ইংল্যান্ড সফরে সেভাবেই গেছে টিম ইন্ডিয়া। কিন্তু এবার স্পন্সর ইস্যুতে দুঃসংবাদের প্রভাব পড়ল সূর্যকুমার যাদব, শুভমান গিলদের এশিয়া কাপ সফরে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘ক্রিকেটাররা দুবাই পৌঁছাবেন ৪ সেপ্টেম্বর। ৫ সেপ্টেম্বর দল অনুশীলন শুরু করবে। মুম্বাই থেকে ক্রিকেটারদের ফ্লাইট করাতে হলে সবাইকে এই শহরে আসতে হতো। সেক্ষেত্রে ক্রিকেকেটারদের বিমানের টিকিট ও সরঞ্জামাদির জন্য বাড়তি খরচ করতে হবে। তাই এবার ক্রিকেটাররা নিজ নিজ শহর থেকে ফ্লাই করবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন