চলে গেলেন কিংবদন্তি বক্সার ফোরম্যান

চলে গেলেন কিংবদন্তি বক্সার ফোরম্যান

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান। শুক্রবার (২১ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফোরম্যানের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ফোরম্যানের পরিবার লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের সবার প্রিয় জর্জ ফোরম্যান আর বেঁচে নেই। শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমরা তার পাশে ছিলাম। তিনি একজন ভালো স্বামী এবং বাবা ছিলেন।’

বিজ্ঞাপন

১৯৭৩ সালে প্রথম হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতেন ফোরম্যান। তার পরের বছর হেরে যান আলির কাছে। এরপর বক্সিংয়ের রিল থেকে বিরতিতে ছিলেন। ১৯৯৪ সালে রিলে ফেরেন এবং মাইকেল মুরেরকে হারিয়ে ফের বিশ্ব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন। মোহাম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ লড়াইয়ের জন্য বক্সিংয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন ফোরম্যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন