অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের ভাগ্য নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। লাহোরে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠে গড়িয়েছে ম্যাচটি।
‘বি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে রয়েছে। ২ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন সমান ৩ পয়েন্ট করে। ২ পয়েন্ট পেয়েছে আফগানরা।
এ ম্যাচে আফগানদের হারালে বা ১ পয়েন্ট পেলেই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে সেমিফাইনালের টিকিট কাটবে অস্ট্রেলিয়া। আজ হারলেও সেমিতে ওঠার সুযোগ থাকবে অজিদের সামনে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে আফগানদের সেমিতে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তবে হেরে গেলে বা পয়েন্ট ভাগাভাগি করলে আসর থেকে ছিটকে যাবে রশিদ খানরা।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নুর আহমদ ও ফজলহক ফারুকি।
অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জশ ইংলিস, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারশুইস, নাথান অ্যালিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

