ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে রাদুকানু

ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে রাদুকানু

এমা রাদুকানু দ্বিতীয় সেটে পিছিয়ে ছিলেন ৫-২ গেমে। হার যখন দুয়ারে কড়া নাড়ছে, ঠিক তখন খেলায় ঘুরে দাঁড়ান এ ব্রিটিশ তারকা। প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে পৌঁছে গেছেন ওয়াশিংটন ওপেনের সেমিফাইনালে।

বিজ্ঞাপন

২০২৫ সালে এই প্রথম শেষ চারে নাম লিখলেন রাদুকানু। কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়েছেন মারিয়া সাকারিকে। প্রথম রাউন্ডে ২২ বছরের রাদুকানু ধরাশায়ী করেন সপ্তম বাছাই মার্তা কস্তুককে। শেষ ষোলো পর্বে হারান চারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জাপানের নাওমি ওসাকাকে।

ফাইনালের লড়াইয়ে রাদুকানু মুখোমুখি হবে রাশিয়ান সুন্দরী আন্না কালিনস্কায়ার। ২০২১ সালে ইউএস ওপেন জয়ের পর প্রথমবারের মতো ডব্লিউটিএ টুর্নামেন্টের ফাইনালে উঠার চেষ্টা করছেন এ তারকা খেলোয়াড়। এ মিশনে রাদুকানু সফল হতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন