প্রথম টেস্টের দলে একটি পরিবর্তন এনেছেন নির্বাচকরা। ইনজুরির কারণে সিলেট টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।
কনকাশন প্রোটোকল অনুযায়ী কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে তাকে বাধ্যতামূলকভাবে অন্তত সাত দিন মাঠের বাইরে থাকতে হয়। এই নিয়মের ফলেই দ্বিতীয় টেস্টে খেলার অনুমতি পাননি মুমিনুল। মুমিনুলের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন তরুণ ডানহাতি ব্যাটার অমিত হাসানকে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের ওপরই ভরসা রাখছে বোর্ড, আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। পেস ও স্পিন আক্রমণে অভিজ্ঞতার সঙ্গে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের উপস্থিতি দলের ব্যাটিং লাইনআপকে শক্তি জোগাবে।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম, অমিত হাসান, নাইম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

