গ্রিনের চোট, চার সেঞ্চুরিতে দলে লাবুশেন

গ্রিনের চোট, চার সেঞ্চুরিতে দলে লাবুশেন

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন মার্নাস লাবুশেন। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম, সঙ্গে ক্যামেরন গ্রিনের চোটে তাকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। সবশেষ পাঁচ ম্যাচে চার সেঞ্চুরিই খুলে দিয়েছে লাবুশেনের ভাগ্য।

চলমান শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে প্রথম ইনিংসে ১ ছক্কা ও ১৯ চারে ১৫৯ রান করেন কুইন্সল্যান্ডের অধিনায়ক লাবুশেন। এর আগে তাসমানিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডে ১৬০ রানের ইনিংস খেলেন তিনি।

বিজ্ঞাপন

ওয়ানডে কাপে ভিক্টোরিয়ার বিপক্ষে আছে ১৩০ রানের ইনিংস। পরে তাসমানিয়ার বিপক্ষে ৫০ ওভারের এই প্রতিযোগিতায় খেলেন ৯১ বলে ১০৫ রানের ইনিংস। ঘরোয়া মৌসুমে দুই সংস্করণে মিলিয়ে পাঁচ ইনিংসের মধ্যে চারটি সেঞ্চুরি উপহার দেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন