নতুন ইতিহাস লিখতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। প্রথমবার কাবাডি টেস্ট সিরিজ খেলতে শনিবার (১৯ এপ্রিল) নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রাবনী, বৃষ্টি, রুপালিরা।
বিকাল সাড়ে চারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দল নেপালের উদ্দেশ্যে রওনা হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৫ টা ৫৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি।
২৬ এপ্রিল দেশে ফিরবে বাংলাদেশ দল। নেপাল সফরে বাংলাদেশ দলকে স্পন্সর করছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ২০ এপ্রিল। এরপর ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে কাঠমান্ডুতে। বাংলাদেশের মতো নেপাল নারী দলও প্রথমবার টেস্ট সিরিজ খেলবে।
নেপাল সফরে বাংলাদেশ দল : শ্রাবনী মল্লিক (অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস (সহ অধিনায়ক), রুপালি (সিনিয়র), মোছা: স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, মোছা: ইয়াসমিন খানম ও মোছা: ইসরাত জাহান সাদিকা।
স্ট্যান্ডবাই খেলোয়াড় : লাকি আক্তার ও নবর্শি চাকমা
কোচ : শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী
ম্যানেজার : মোহাম্মদ আসাদুজ্জামান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

