এফ এ কাপ

ব্রাইটনের কাছে হেরে চেলসির বিদায়

ব্রাইটনের কাছে হেরে চেলসির বিদায়

এফ এ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলো চেলসি। শনিবার রাতে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি। এ নিয়ে এফ এ কাপের সবশেষ ৩ আসরের মধ্যে দুবারই পঞ্চম রাউন্ডে উঠতে ব্যর্থ হলো চেলসি।

বিজ্ঞাপন

হারলেও ফালমার স্টেডিয়ামে কপাল গুণে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চেলসি। নিজেদের খেলোয়াড় ভারব্রুগেনের ভুলে গোল হজম করে ব্রাইটন। যদিও বেশি ক্ষণ পিছিয়ে থাকতে হয়নি স্বাগতিকদের। ১২তম মিনিটে ভেল্টমানের পাস পেয়ে চেলসির দুই রক্ষণের ফাঁদ গলে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন রুট্টার।

১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফেরার ১২ মিনিটের মাথায় ব্যবধান গড়ে দেওয়া গোলের দেখা পায় ব্রাইটন। প্রথমে রুট্টারের দেওয়া বল বুক দিয়ে নামান কাউরো মিতোমা। এরপর এই জাপানিজ ফরোয়ার্ডের নিখুঁত শটে বল জালে জড়ায়। বাকি সময় গোলের চেষ্টা করেও সফল হতে পারেনি চেলসি। জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন। এফ এ কাপের সবশেষ ৬ ম্যাচের মধ্যে ৪টিতেই ১-০ গোলে পিছিয়ে পড়ার পর জিতল তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন