নারী বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি পাকিস্তান ‘এ’ দল। তাদের ১৬৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতি অ্যান্ড কোং।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৭৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে রাবেয়া খাতুন, মারুফা আক্তারদের দুর্দান্ত বোলিংয়ে ১০৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলটির হয়ে দোয়া মাজিদ ও উম্মে হানি ছাড়া আর কোনো ব্যাটার বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। মাজিদ ৩২ ও উম্মে হানির ব্যাট থেকে আসে ২৬ রান। এছাড়া ১৫ আর এনে দেন আইমান ফাতিমা। রাবেয়া, মারুফা ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নেন।
এর আগে জ্যোতি ও ফারজানা হকের ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। ৭২ বলে ৭০ রানের ইনিংস খেলেন অধিনায়ক। ফারজানার অবদান ৫০ রান। জান্নাতুল ফেরদৌস এনে দেন ৪৬ রান। এছাড়া ২৯ রান করেন দিলারা আক্তার। পাকিস্তানের হয়ে ওয়াহিদা আক্তার ও উম্মে হানি তিনটি করে উইকেট নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

