ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। পাচুকাকে ৩-১ গোলে হারিয়েছে তারা। দলের জয়ের দিনে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জায়ান্টদের তারকা ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। এমনটাই জানিয়েছেন রিয়ালের প্রধান কোচ জাবি আলোনসো।
যদিও রুডিগারের উদ্দেশ্যে কে বর্ণবাদী আচরণ করেছে সে বিষয়ে কিছু বলেননি আলোনসো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রুডিগার আমাদের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার কথা বলেছে। বিষয়টি নিয়ে ফিফা প্রোটোকল সক্রিয় করা হয়েছে। তদন্ত চলমান আছে। আমরা রুডিগারের প্রতি বিশ্বাস রাখছি। এই ধরনের আচরণ সত্যিই অগ্রহণযোগ্য।’
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

