চ্যাম্পিয়নস ট্রফি

নতুন চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া

নতুন চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থেকে খেলতে যাচ্ছে তারা ওয়ানডের এ বৈশ্বিক টুর্নামেন্টে। ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। আইসিসির ৫০ ওভারের আরেক ফ্লাগশিপ আসর দোরগড়ায় চলে এলেও এখনো নিজেদের ঘাটতিই দূর করতে পারেনি অজিরা। সন্দেহ নেই চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মাটিতে তাই বড় চ্যালেঞ্জেরই মুখোমুখি হবে স্টিভেন স্মিথের দল। কেননা টুর্নামেন্টের খেলা একদিনের ফরম্যাটে হলেও অস্ট্রেলিয়া লাল বলে দারুণ করলেও ওয়ানডেতে হয়েছে চরম ব্যর্থ।

বিজ্ঞাপন

টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। কিন্তু ওয়ানডে সিরিজে ঘটেছে উল্টোটা। এবার শ্রীলঙ্কার কাছে সেই অস্ট্রেলিয়াই দাঁড়াতে পারেনি। একদিনের প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে ৪৯ রানে ধরাশায়ী হয়েছিল অজিরা। শুক্রবার কলম্বোয় অস্ট্রেলিয়া বিধ্বস্ত হয়েছে ১৭৪ রানে। টসে জিতে ব্যাট করতে নেমে চারিথ আসালাঙ্কার দল সংগ্রহ করেছিল ২৮১ রান। রান তাড়ায় নেমে অস্ট্রেলিয়া ধসে গেছে মাত্র ১০৭ রানে।

৫০ ক্রিকেটে এশিয়ার মাটিতে এটি অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ। আর সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় পুঁজি। আর তাতেই দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা নিজেদের করে নিয়েছে ২-০ ব্যবধানে। চ্যাম্পিয়নস ট্রফির আগে হোয়াইটওয়াশ হওয়ায় প্রস্তুতিটা মোটেই ভালো হলো না অজিদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন