এনসিএল টি-টোয়েন্টি শুরু সেপ্টেম্বরে

এনসিএল টি-টোয়েন্টি শুরু সেপ্টেম্বরে

ক্রিকেটারদের চাওয়া পূরণে গত বছর থেকে শুরু হয়েছে ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। ক্রিকেটারদের চাওয়া ছিল বিপিএলের প্লেয়ার ড্রাফটের আগে যেন হয় এ টুর্নামেন্ট। সে চাহিদা পূর্ণ করে এবার সেপ্টেম্বরে মৌসুমের শুরুতেই মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টি।

বিসিবির টুর্নামেন্ট কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু জানান, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এনসিএলের এবারের আসর। ফাইনালের মধ্য দিয়ে আগামী ৪ অক্টোবর এ টুর্নামেন্টের পর্দা নামার কথা রয়েছে।

বিজ্ঞাপন

গতবার সিলেটে আয়োজন করা হয়েছিল এনসিএল টি-টোয়েন্টি। তবে এবার বাড়ছে ভেন্যু সংখ্যা। অন্তত তিনটি ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টির আয়োজন করা হবে বলে জানান মিনহাজুল আবেদিন নান্নু। ইতোমধ্যে এর জন্য গ্রাউন্ডস কমিটির কাছে মাঠে চেয়েছে টুর্নামেন্ট কমিটি।

বিষয়টি নিশ্চিত করে নান্নু বলেন, ‘গতবার খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। এবার তিনটি ভেন্যু পছন্দ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি তিনটি ভেন্যু চেয়েছে। সে হিসেবে টুর্নামেন্ট কমিটি এগোচ্ছে। এটা নিশ্চিত, তিনটি ভেন্যুতেই হবে টুর্নামেন্ট।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন