প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজারি ক্লাবে তামিম

স্পোর্টস ডেস্ক

প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজারি ক্লাবে তামিম

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে আট হাজারি রানের ক্লাবে পা রাখলেন তামিম ইকবাল খান। বিপিএলে আজ দিনের প্রথম খেলায় এই মাইলফলক স্পর্শ করেন তারকা ব্যাটার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বরিশাল। নুরুল হাসান সোহানের দলের বিপক্ষে মাঠে নামার আগে এই সংস্করণে তামিমের পাশে ছিল সাত হাজার ৯৯১ রান।

বিজ্ঞাপন

ইনিংসের শুরুতে ঢিমেতালে ব্যাট করেন তামিম। প্রথম ১৩ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। অবশেষে শেখ মাহেদির করা ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলটি গড়িয়ে সীমানা ছাড়া করেন তামিম। সেই সঙ্গে আট হাজার রানের ক্লাবে পৌঁছে যান। সব মিলিয়ে বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। এমন স্মরণীয় দিনে ৩৪ বলে ৪০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তামিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন