টানা দুই ওভারে হ্যাটট্রিক

টানা দুই ওভারে হ্যাটট্রিক

টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশনের ম্যাচে কেসগ্রেভকে ৭ উইকেটে হারিয়েছে ইপ্সউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব। এভাবে এককথায় বিশ্লেষণ করলেও ম্যাচটিতে হয়েছে দারুণ একটি রেকর্ড। কেসগ্রেভকে হারানোর পথে টানা দুই ওভারে হ্যাটট্রিক করেছেন ইপ্সউইচের স্পিনার কিশোর কুমার সাধক। নিজের করা চতুর্থ ও পঞ্চম ওভারে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

প্যাভিলিয়নের পথ দেখানো ৬ ব্যাটারের মধ্যে পাঁচজনকেই বোল্ড করেছেন কিশোর। বাকিটা ক্যাচ আউট। তার বলে আউট হওয়া ৬ ব্যাটারের মধ্যে পাঁচজনেই রানের খাতা খুলতে পারেননি। কিশোরের এমন দুর্দান্ত বোলিংয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি কেসগ্রেভ। রান তাড়ায় সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ইপ্সউইচ। ৬ উইকেট নেওয়ার পথে ২১ রান খরচ করেন কিশোর।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন