চ্যাট জিপিটির জন্য ধরা খেলেন ফাবিও-উচে

চ্যাট জিপিটির জন্য ধরা খেলেন ফাবিও-উচে

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এবার বিখ্যাত এআই চ্যাটজিপিটি ব্যবহার করতে গিয়ে ধরা খেলেন পর্তুগিজ ফরোয়ার্ড ফাবিও সিলভা ও নাইজেরিয়ান মিডফিল্ডার ক্রিস্টান্টাস উচে।

সিলভা ও উচে দুজনই বিদায়ি বার্তা লেখার জন্য আশ্রয় নেন চ্যাটজিপিটির। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই দেখা যায় দুজনের বিদায়ী বার্তায় ছিল হুবহু মিল! শব্দচয়ন থেকে আবেগের প্রকাশ, এমনকি যতিচিহ্ন পর্যন্ত এক! কেবল আলাদা ছিল ক্লাবের নাম।

বিজ্ঞাপন

গ্রীষ্মকালীন দলবদলে উলভারহ্যাম্পটন থেকে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছেন সিলভা। আর উচে স্পেনের গেতাফে থেকে ধারে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে নাম লিখিয়েছেন।

ফুটবলপ্রেমীরা বিষয়টি খেয়াল করে পোস্ট দুটি পাশাপাশি জুড়ে শেয়ার দিতে শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় হাসাহাসি। একজন লিখেছেন, ‘দুই খেলোয়াড়, এক আবেগ।’ অনেকে আবার সমালোচনাও করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন